১২ নভেম্বর ২০২৩


‘সিলেটের উন্নয়নে শেখ হাসিনা আন্তরিক’ : সিসিকের আনন্দর‌্যালি

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে সিসিকের আনন্দর‌্যালি। ছবি: আজকের সিলেট

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক : সিলেটবাসীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় আন্তরিক বলে জানিয়েছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

রোববার দুপুরে সিলেট সিটি করপোরেশনের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে ১৪৫৯ কোটি টাকার প্রকল্প একনেক সভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠিত র‌্যালি পরবর্তী সভায় সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, শেখ হাসিনা বিভিন্ন সময়ে নগরবাসীর কল্যাণে বড়বড় প্রকল্প অনুমোদন দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার ১৪৫৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিলেন।

সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সরকারি বরাদ্দের প্রত্যেকটি টাকার সর্বোচ্চ সদ্বব্যবহার করে সিলেটকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলব ইন শা ল্লাহ।

এদিন দুপুর ১২টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে নগরভবনের সামনা থেকে আনন্দর‌্যালিটি বের হয়ে বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার হয়ে চৌহাট্টার কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।

সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারি ছাড়াও নগরবাসীও এ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

এএস // আতারা

শেয়ার করুন