১১ ডিসেম্বর ২০২০
ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে সিলেটে ‘বঙ্গবন্ধু যুগের মহানায়ক’ শীর্ষক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭ টায় সিলেট শিল্পকলা একাডেমীতে চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস এমপি। এর আগে বিকাল সাড়ে চারটায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইন্ডিয়ার হাইকমিশনের সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, শামীমা শাহরিয়ার এমপি,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খান,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড.মিসবাহ উদ্দিন সিরাজ,সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ,ইন্ধিরা গান্ধি কালচারাল একাডেমীর পরিচালক দিপা চৌধুরী।
সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে ভারতের সাহায্য এবং সহায়তার জন্য কৃজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ করে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধির ভূমিকার জন্য তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘বঙ্গবন্ধু যুগের মহানায়ক’ শীর্ষক চিত্র প্রদর্শনীর আয়োজন করার জন্য তারা ভারতীয় হাইকমিশনকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের সর্ম্পক ঐতিহাসিক এবং অত্যন্ত বন্ধুভাবাপন্ন।এই সর্ম্পক অটুট রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। তিনি বলেন বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত বিচক্ষণ একজন নেতা আমরা তাকে যুগের একজন মহানায়ক মনে করি।
পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস ও ভারতীয় হাইকমিশনের স্টাফ আশরাফুন নাহার ডায়না।
এই প্রদর্শনীতে ১২ জন বাংলাদেশি চিত্রশিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে। শিল্পীরা হলেন আবদুল মান্নান, মো. মুনিরুজ্জামান, সৈয়দা মাহবুবা করিম মিনি, কাদের ভূঁইয়া, সঞ্জীব দাস অপু, কিরীটী রঞ্জন বিশ্বাস, প্রশান্ত কর্মকার বুদ্ধ, এস এম মিজানুর রহমান, মো. জাকির হোসেন পুলক, মনজুর রশিদ, সৌরভ চৌধুরী ও মানিক বণিক।
প্রদর্শনী চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত। সিলেট শিল্পকলা একাডেমীতে স্বাস্থ্যবিধি মেনে জনসাধারণের জন্য প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।