১১ জুলাই ২০২০
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে অর্ধশত বন্যরার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে দিরাই মানবকল্যাণ পরিষদ।
শনিবার বিকেলে উপজেলার করিমপুর ইউনিয়নের
১ ও ২নং ওয়ার্ডের পুরাতন কর্নগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নতুন কর্নগাঁও সরকরী প্রাথমিক বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে থাকা পরিবার ও বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌছেদেন সংগঠনে নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার করিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য রুবেল মিয়া, সমাজকর্মী সদরুল ইসলাম, আলী হোসেন তালুকদার, ফখরুল ইসলাম ,ইয়াছিন আলী, আরজন খাঁন, রবিনুর, মুহিবুর, রাজু আহমদ প্রমুখ।