৬ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক: ১ম খানুয়া প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টে ভাগ্যের কাছে হেরে গেল টিম আজকের সিলেট। রোববার (৫ নভেম্বর) সাড়ে ৭টায় প্রথমে মাঠে নামে টিম আজকের সিলেট ও টিম ওয়ারিয়র্স।
প্রথমার্ধের খেলায় ১০ মিনিটের মাথায় টিম আজকের সিলেটকে গোল দিয়ে ০-১ তে এগিয়ে যায় টিম ওয়ারিয়র্স। দ্বিতীয়ার্ধে টিম আজকের সিলেটের জাহিদ গোল দিয়ে খেলায় সমতায় ফেরান।
পরবর্তী ম্যাচে টিম রেড ড্রাগনের সাথে ২-৩ গোলে হারে টিম আজকের সিলেট।
এ নিয়ে আজকের সিলেটের অধিনায়ক সুহেল আহমেদ বলেন, আমাদের টিমের সবাই অনেক ভালো খেলেছে। আমরা ভাগ্যের কাছে হেরে গিয়েছি।
এএস // আতারা