৪ জুলাই ২০২৩


সরকারের বিরুদ্ধে দেশের তরুণ সমাজ ঐক্যবদ্ধ : এমরান চৌধুরী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সরকারের ভয়াবহ দুঃশাসন, লাগামহীন লুটপাট, তেল, গ্যাস সহ নিত্যপণ্যের উর্দ্ধগতিতে দেশের মানুষ অতিষ্ঠ। ভয়াবহ দূর্নীতির মাধ্যমে বেপরোয়া ভাবে দেশের টাকা লোপাট করে দেশকে অর্থনৈতিক ভাবে অস্থিত্ব সংকটে ফেলেছে সরকার। এমন পরিস্থিতিতে দেশে রিজার্ভ ফুরিয়ে যাচ্ছে। ডলার সংকটের কারনে পণ্য আমদানি করা যাচ্ছে না। দেশ এখন ভয়াবহ সংকটে রয়েছে। আর এখন স্মার্ট বাংলাদেশের শ্লোগান দিয়ে সরকার দেশের তরুণ সমাজকে বোকা বানাতে চায়। কিন্তু দেশের তরুণ সমাজকে বোকা ভাবলে চলবেনা। সারাদেশের তরুণ সমাজ আজ এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আগামী ৯ জুলাই সিলেটের তরুণ সমাজ সরকারের বিরুদ্ধে অনাস্তা জানাবে। তারণ্যের সমাবেশের দিন সিলেট নগর হবে তারুণ্যময়।

সোমবার রাতে গোলাপগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে আগামী ৯ জুলাই সিলেটে তারণ্যের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহির সভাপতিত্ব, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনামের সঞ্চালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন তাহের আহমদ এনু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হুসেন পুতুল।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহিয়া আহমদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মস্তাক আহমদ, সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সহ স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ সমবায় বিষয়ক সম্পাদক রুহেল আহমদ, বিএনপি নেতা দুলাল আহমদ, আতাউর রহমান আতা, সাহেদ আহমদ সোয়াই, এডভোকেট মামুন আহমদ রিপন, মামুনুর রশীদ মামুন, মকসুদ আহমদ, সুফিয়ান আহমদ খান, আব্দুর রহিম, রাজু আহমেদ তুরু, বেলাল আহমদ, জাহাঙ্গীর আহমদ, রুকন আহমদ শামিম আহমদ, শাহনুর আহমদ, লিপন আহমদ, আবুল খায়ের, আহমদ, লায়েক হাসান, ফয়েজ আহমেদ, শাকেল আহমদ, শাহ আলম প্রমূখ।

শেয়ার করুন