১৯ জানুয়ারি ২০২৩
নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২৩ইং সালের কমিটির কার্য নির্বাহী পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ শহরস্থ প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এটিএম সালাম, মুরাদ আহমদ, রাকিল হোসেন, বর্তমান সহ-সভাপতি এম মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, যুগ্ম সম্পাদক মোঃ নাবেদ মিয়া, কোষাধ্যক্ষ মোঃ মুজাহিদ আলম চৌধুরী, বর্তমান নির্বাহী সদস্য শাহ সুলতান আহমদ, অলিউর রহমান অলি, এম এ মুহিত।
সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে নবীগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান করার লক্ষ্যে সাবেক সভাপতি এটিএম সালামকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি ও প্রেসক্লাবের ২০২২ইং সালের বার্ষিক আয় ব্যয়ের হিসাব দেখার জন্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য মুরাদ আহমদকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি অডিট কমিটি গঠন করা হয়।