১ নভেম্বর ২০২৩
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে যুব দিবস-২৩ পালিত হয়েছে।বুধবার (১লা নভেম্বর) এ উপলক্ষ্যে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলিমা রাহয়ানার সভাপতিত্বে ও তথ্য কর্মকর্তা শাহরিন সুলাতানার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, ওসমানীনগর অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ ফয়সল,সাধারন সম্পাদক মলয় চক্রবর্তী,উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি চঞ্চল পাল, প্রমুখ।
আলোচনা শেষে প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়।
আজকের সিলেট ডটকম/ জেকেএস