২৩ আগস্ট ২০২৩


মধ্যনগরে মুক্তিযোদ্ধা সংসদ অফিসের ভিত্তি প্রস্তর

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে স্বাধীনতা অর্জনের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল মুক্তি যোদ্ধা সংসদ অফিস কার্যালয় নির্মাণের ভিত্তি প্রস্তর করা হয়েছে। বুধবার বিকেল ৫টার সময় মধ্যনগর উপজেলা সদর বাজারের দক্ষিণপার্শ্বের নির্ধারিত স্থানে এনির্মাণের শুভ সূচনা করেন মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার।

এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীরমুক্তি যোদ্ধা নুরুল ইসলাম,আব্দুর জব্বার,আব্দুল বারী আহম্মদ,মধ্যনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোতালিব, সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রনজন তালুকদার,যুবলীগের সহ সভাপতি আসাদুজ্জামান রোকন,শিক্ষক রাসেদুল আলম।

মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মাসুদ রানা পারভেজ,সিনিয়র যুগ্ন আহ্বায়ক এমদাদুল হক প্রমুখ।

শেয়ার করুন