৬ ডিসেম্বর ২০২৩


সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ গ্রেফতার ৪

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী এবং
সদস্য সচিব আফসর খানসহ ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে নগরীর মেন্দিবাগ ও বাঘবাড়ি এলাকা থেকে পৃথকভাবে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছাত্রদলের নেতারা হলেন,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সহসাংগঠনিক সম্পাদক আখতার হোসেন লিমন।

গ্রেফতারের বিষয়টি আজকের সিলেটকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

আর দলীয়ভাবে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

এএস // আতারা

শেয়ার করুন