১ নভেম্বর ২০২৩


দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি আটক

শেয়ার করুন

 

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইয়াবাবড়িসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে ৯০ পিছ গোলাপী রংয়ের এমফিটামিন সমৃদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে পুলিশ।

আটককৃত মাদক কারবারি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের মৃত ইলিয়াস আলীর পুত্র শিপন নুর (২৫)।

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে আজ (বুধবার) সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে। জুয়া ও মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এএস // আতারা

শেয়ার করুন