১৮ নভেম্বর ২০২৩
তিনি বলেন,এই সরকারের সময়ে দেশের যে উন্নয়ন হয়েছে এর আগে কেউ তা কল্পনাও করতে পারে নি। ছবি : সংগৃহীত
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ।তিনি বলেন,এই সরকারের সময়ে দেশের যে উন্নয়ন হয়েছে এর আগে কেউ তা কল্পনাও করতে পারে নি। এই দেশে অনেকে ক্ষমতায় ছিলেন, তারা দেশের কল্যাণে, মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কিছু করেন নি ।
আরও পড়ুন : গঞ্জে বিএনপির ৪৭ নেতাকর্মীর নামে মামলা
শনিবার (১৮ নভেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপশী, মনবেগ, দামোধরতুপী ও আলমপুর গ্রামে জনসাধারণের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি ।
মন্ত্রী বলেন, আমরা হাওরাঞ্চলের মানুষ। আমাদের একমাত্র বিশ্বস্ত নেতা শেখ হাসিনা । তিনি হাওরের মানুষকে ভালোবাসেন । তিনি চান হাওরের মানুষ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাক । আমাদের প্রতি তার বিশেষ নজর আছে বলেই আমরা সুনামগঞ্জে মেডিকেল কলেজ, টেক্সটাইল ইন্সটিটিউট, বিশ্ববিদ্যালয়, ধান গবেষণা ইন্সটিটিউট, ভোকেশনাল ইন্সটিটিউট, বিটাকসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পেয়েছি৷ আমাদের আরও কাজ, আরও উন্নয়ন দরকার।
আরও পড়ুন : এই শীতে ঘুরে আসুন বাংলার নীলনদ ‘লালাখাল’
মন্ত্রী আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন। সবাইকে সতর্ক থাকতে হবে । কে আমাদের উন্নতি করেছে,আমাদের সুযোগ-সুবিধা দিয়েছে, তাকে মনে রাখতে হবে। একটি গোষ্ঠী আছে যারা নির্বাচনে না এসে হরতাল-অবরোধ,জ্বালাও-পোড়াও করে । মানুষকে কষ্ট দিয়ে ক্ষমতায় আসতে চায়।এই সুযোগ তাদেরকে দেয়া হবে না ।
এএস // আতারা