৭ অক্টোবর ২০২১


শুক্রবার নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আগামীকাল শুক্রবার দিনভর সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দপ্তরের নিয়ন্ত্রণাধীন কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি টি-১ পাওয়ার ট্রান্সফরমারের আইসোলেটরের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্র এবং ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো)-২ সিলেট- এর পক্ষ থেকে বলা হয় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা অবধি বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো- উপশহর, তেররতন, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, হাফিজ কমপ্লেক্স, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরিপাড়া, চালিবন্দর, পুলিশ কমিশনার অফিস, নির্বাচন কমিশন অফিস, কাস্টঘর, হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, বটেরতল, মাছিমপুর, ছড়ারপাড়, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর।

এছাড়া টুলটিকর, মীরেরচক, মুরাদপুর, পীরেরচক, মেন্দিবাগ, কুশিঘাট, শাহপরান থানা, সাদাটিকর, সোনাপুর, নয়াবস্তি, টিবি হাসপাতাল, মিতালিটিলা, খরাদিপাড়া, রাজবাড়ি, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, দুর্গাবাড়ি, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, হাওয়াপাড়া, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ।

শেয়ার করুন