৩১ অক্টোবর ২০২৩


বাহুবলে আ.লীগ-বিএনপি-পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ২০

শেয়ার করুন

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবলে বিএনপি, আ. লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

সংঘর্ষে গুরুত্বর আহত অবস্থায় এক পুলিশ সদস্যকে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিএনপির ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বাহুবল থানার ওসি মো. মশিউর রহমান বলেন, ‘সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কে পিকেটিং করছিল বিএনপির নেতাকর্মীরা। দুপুরে পুলিশ এসে বাধা দিলে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে আ.লীগ নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

এএস // আতারা

শেয়ার করুন