৬ ডিসেম্বর ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্য ঘটেছে। নিহতের নাম সুফিয়া বেগম (৫০)। তিনি দক্ষিণ সুনামগঞ্জের খামারখাল গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন আরও চারজন। নিহত সুফিয়া বেগম দক্ষিণ সুনামগঞ্জের খামারখাল গ্রামের বাসিন্দা। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল ১০ টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও এলাকায় সবজিবোঝাই কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
জয়কলস হাইওয়ে ফাঁড়ির ওসি মো. আমির উদ্দিন জানান, সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে সবজিবোঝাই কাভার্ডভ্যান এবং দিরাই থেকে সুনামগঞ্জগামী সিএনজি অটোরিকশা হালুয়ারগাঁও এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানের সাথে সিএনজি অটোরিকশাটির ধাক্কা লাগে। এ সময় সিএনজিযাত্রী সুফিয়া বেগম ঘটনাস্থলেই নিহত হন ও সিএনজি অটোরিকশার চালকসহ চারজন আহত হন।