৫ এপ্রিল ২০১৮


পুনরুদ্ধার হলো শাবির ওয়েবসাইট

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : অবশেষে শাবির অফিসিয়াল ওয়েবসাইট পুনরুদ্ধার করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম।

তিনি জানান, য়েবসাইটটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে গেছে। বর্তমানে সাইটটির নিরাপত্তার যেসব ক্রটি ছিল তা খতিয়ে দেখে সুরক্ষিত করার ব্যবস্থা নেয়া হচ্ছে। সেই সাথে হ্যাকার কে তা অনুসন্ধানের চেষ্টা চলছে।

বুধবার গভীর রাতে শাবির অফিশিয়াল ওয়েবসাইট হ্যাকারের করলে পরেছিল। গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লুলয সেক নামে একটি আইডি থেকে ইংরেজিতে পোস্ট দেওয়া হয়। বাংলায় তাঁর অর্থ দাঁড়ায়, ‘নিরাপত্তা? এটা একটা বিভ্রম! সাস্টের অফিশিয়াল ওয়েবসাইট ডাউন করা হয়েছে। আমি কে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের।’

(আজকের সিলেট/৫ এপ্রিল/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন