৩০ অক্টোবর ২০২৩


সমবায় ভবন মার্কেট রক্ষার দাবিতে মানববন্ধন

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : সমবায় ভবন মার্কেট রক্ষা ও অবৈধ উচ্ছেদ-এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত । সোমবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় সিলেট নগরীর সমবায় ভবন মার্কেটের সামনে সমবায় ভবন দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

সমবায় ভবন দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম লস্করের সভাপতিত্বে ও মো. মখলিছুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য পেশ করেন, ফারুক আহমদ, সিসিকের ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান শওকত, আব্দুছ ছালাম, শফিকুল ইসলাম, এডভোকেট শফিকুর রহমান, আনোয়ার রশীদ, সিরাজুল ইসলাম, পল্টন রয়, হুমায়ুন কবির, আবু নওশাদ, মো. বাদল হোসেনসহ সমবায় ভবন দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির অন্যান্য সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের কোন পূর্ব নোটিশ না দিয়েই গত ১৩ অক্টোবর সিলেট সিটি কর্পোরেশন মাত্র ৩ দিনের মধ্যে আমাদের সকল দোকান মালিক ও ব্যবসায়ীকে একসাথে নিজেদের মালামাল সরিয়ে নিতে পত্রিকায় একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এটা জানার পর প্রতিটি ব্যবসায়ী, দোকানমালিক, কর্মচারী এবং পরিবারের সদস্যসহ আমরা সবাই নিজ নিজ ভবিষ্যতের কথা চিন্তা করে বাকরুদ্ধ হয়ে পড়ি।

তারা বলেন, পরিস্থিতি আনুধাবন করে আমরা দোকান মালিক ও ব্যবসায়ীবৃন্দ ভূমির মালিককে বারংবার আমাদের সাথে বসে আমাদের ন্যায্যও অধিকার ঠিক রেখে সুন্দর করে পরামর্শ করে তাদের পরিকল্পনা এগিয়ে নেওয়ার অনুরোধ করলেও তারা কেউই আমাদেরকে কোনভাবেই আজঅবধি পাত্তা দেন নি।

এসময় তারা ১৫৫টি দোকানের মালিক কর্মচারীসহ প্রায় ৫০০টি পরিবারের জীবিকা নির্বাহের এই সম্বল সমবায় ভবন মার্কেটের সকল জনগণের পক্ষ থেকে সংশ্লিষ্ট মহল, সরকারি ব্যাক্তিত্ব ও প্রতিষ্ঠান, বেসরকারি ব্যাক্তিত্ব ও প্রতিষ্ঠান, সাংবাদিক মহল, বুদ্ধিজীবী মহল, জনপ্রতিনিধিসহ সবাইকে বিষয়টি ন্যায়সঙ্গতভাবে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জনান ।

এএস // আতারা

শেয়ার করুন