২১ ফেব্রুয়ারি ২০২৩


একুশের প্রথম প্রহরে শহীদমিনারে জনতার ঢল

শেয়ার করুন

মো. ফারুক মিয়া : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হলো আজ। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে জনতার ঢল নেমেছে।

মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে শহীদ মিমারে সর্বপ্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড শাখার নেতৃবৃন্দরা।

পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়, সিলেট মহাগর পুলিশ (এসএমপি), সিলেট জেলা প্রশাসন, সিলেট জেলা পুলিশ, সিলেট জেলা সিভিল সার্জন, সিলেট সদর উপজেলা প্রশাসন ও আরআরএফ-এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করছে রাজনৈতিক, সামাজিক সংগঠন তবে প্রথম প্রহরের শ্রদ্ধা কিছুক্ষণের ভিতরে শেষ হবে।

এদিকে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শহিদ মিনার এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাশাপাশি মহানগর পুলিশের (এসএমপি) বিশেষ ইউনিট কুইক রেন্সপন্স টিম (সিআরটি) দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে।

শেয়ার করুন