১৪ মে ২০২৩


লালাবাজারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমা লালাবাজারে ট্টাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

রোববার সকাল ১০ টার দিকে দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয় রাস্তায় পড়ে যায়। এসময় পেছন দিক থেকে একটি ট্রাক এসে মোটরসাইকেল চালককে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত (বিকেল ৩টা) নিহতের নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

শেয়ার করুন