৪ এপ্রিল ২০১৮
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে মানসিক বিকারগ্রস্ত ছেলের দায়ের কোপে আহত আকবর মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আকবর উপজেলার হারাইটেক গ্রামের বাসিন্দা।
বুধবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতকাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদাল হোসেন জানান, আকবরের ছেলে তাজুল ইসলাম মানসিক বিকারগ্রস্ত। সোমবার বাবার সঙ্গে কথা বলার একপর্যায়ে দা দিয়ে পেটে কোপ দেন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
(আজকের সিলেট/৪ এপ্রিল/ডি/এসটি/ঘ.)