৩১ মে ২০২২


ফেঞ্চুগঞ্জে লিচু গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে লিচু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কনু মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কনু মিয়া উপজেলার আশিঘর গ্রামের মৃত অফি উল্লাহর পুত্র।

মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম আশিঘর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, মৌসমী ব্যবসায়ী কনু মিয়া মঙ্গলবার সকালে লিচু পাড়তে গাছে উঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৌসমী ব্যবসায়ী কনু মিয়া লিচু পাড়তে গাছে উঠলে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে তার মৃত্যু ঘটে। এবিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে। লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে, পরিবারের সদস্যরা ময়না তদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে আবেদন করেছেন।

শেয়ার করুন