১৬ এপ্রিল ২০২০


নারীর মৃত্যকে কেন্দ্র করে বালাগঞ্জে ধ্রুমজাল

শেয়ার করুন

জাহেদ আহমদ, ওসমানীনগর থেকেঃ সিলেটের বালাগঞ্জ উপজেলার এক নারীর মৃত্যু কেন্দ্র করে ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। নারীর নাম রুপিয়া বেগম (৪৫)। তিনি উপজেলার নাসিয়ার পুর গ্রামের জবাদ উল্ল্যাহের ২য় মেয়ে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুমি সংক্রান্ত বিরুদ্ধের জের ধরে সৃষ্টি মারামারি থেকে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
 
সুত্রমতে, জবাদ উল্ল্যাহ ও তার ভাতিজা নজরুল ইসলাম (বর্তমান ইউপি সদস্য) দীর্ঘদিন ভুমি সংক্রান্ত বিরুদ্ধ কে কেন্দ্র করে ঝগড়াঝাটি চলছে।
 
আজ বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল ) আনুমানিক সকাল ৮ ঘঠিকায় নজরুল মেম্বার গং ও জবাদ উল্ল্যহ গং এর মধ্য সংঘর্ষ বাঁধে। এসময় উপর্যপুরী আঘাতে রুপিয়া মাটিতে ঢলে পড়ে। ঘটনার পর বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
এ ব্যাপারে জানতে চাওয়া হলে রুপিয়ার ভাই রিপন মিয়া বলেন, ঝগড়া বিবাদ থেকে আঘাত প্রাপ্ত হয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে।
অপর ভাই মোতাহির আলি বলেন, প্রতিপক্ষের লাথির আঘাতে রুপিয়া মাটিতে ঢলে পড়ে। এসময় তিনি সংবাদকর্মীদের সাথে মোতাহির আলি খোলামেলা কথা বলতে চাইলে তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়।
 
পার্শবর্তী বাড়ির বাসিন্দা আব্দুর নুর বলেন, ভুমি সংক্রান্ত ভাগ বাটোয়ারা নিয়ে দুই ঘরের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ঝগড়া বিবাদের সময় ঐ নারী স্টোক করেন।
 
স্থানীয় সালিশি ব্যাক্তিত ও সাবেক মেম্বার আনহার মিয়া বলেন, দীর্ঘদিন থেকে তাদের দুই পরিবারে মধ্যে ভূমি সংক্রান্ত বিরোধ চলছিল, আজ দুপক্ষের মধ্যে ঝগড়াঝাটি হয় এবং এ মৃত্যুর দুর্ঘটনা ঘটে বলে জানতে পেরেছি।
 
এ ব্যাপারে ইউপি সদস্য নজরুল ইসলামের মুঠোফোনে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিলে কথা বলতে অপারগতা প্রকাশ করেন ও কল কেটে দেন।
 
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান বলেন, দুইপক্ষের মধ্যে ঝগড়াঝাটির ঘটনা ঘটেছে। এতে পারস্পরিক বক্তব্যে এক পক্ষ এটাকে হত্যা এবং অপর পক্ষ স্বাভাবিক মৃত্যু দাবী করছে। আমি সিলেটে আছি লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন