২৪ অক্টোবর ২০২৩
বিয়ানীবাজার সংবাদদাতা : বিয়ানীবাজারে অটোরিকশা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ ফতেহপুরের মৃত আব্দুল কালামের ছেলে সুমন আহমেদ (২৭) , একই গ্রামের আলিম উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৬), পশ্চিম নয়াগ্রামের মৃত সমেদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও নয়াগ্রামের ভাড়াটিয়া মৃত মোজাফফর আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ব্যাটারী চালিত টমটমগাড়ি ও ব্যাটারী চুরি করে অন্যত্র বিক্রি করত। তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় এ সংক্রান্ত মামলা ছিল। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।
এএস // আতারা