২৪ অক্টোবর ২০২৩
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার লালবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ৭ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া জগন্নাথপুরগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।