২৯ অক্টোবর ২০২৩


ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন শায়খ লক্ষীপুরি

ফাইল ছবি

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন সিলেটের সর্বজনশ্রদ্ধেও মুরব্বি আলেম ও দারুল উলুম কানাইঘাটের মহাপরিচালক শায়খুল হাদিস মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরি।

রোববার দুপুরে (২৯অক্টোবর) একটি ফ্লাইটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিষয়টি আজকের সিলেটকে নিশ্চিত করেছেন কানাইঘাট মাদরাসাশিক্ষক মাওলানা আসাদ।


তিনি জানান, ৩০ অক্টোবরের পরিবর্তে ২৮ অক্টোবর (শনিবার) রাতে স্বদেশের উদ্দেশে যাত্রা করে রোববার সকালে ঢাকা আন্তর্জাতিক বিমান্দরে অবতরণ করেন শায়খ লক্ষীপুরি। পরে এদিন দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান তিনি।

এর আগে ৯ অক্টোবর সন্ধ্যা ৭ টার দিকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে মাতৃভূমি ত্যাগ করেন শায়খ লক্ষীপুরি। এবারের ওমরাহ পালনে হজরতের সফর সঙ্গী হিসেবে ছিলেন তার ব্যক্তিগত সহকারী হাফিজ মাওলানা জুবায়ের আহমেদ।

 

এএস // আতারা

শেয়ার করুন