১৭ অক্টোবর ২০২৩
ছাতক সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতকে ২১ বস্তা ভারতীয় চিনি ও ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ৩ চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ছাতক পৌর শহরের বাগবাড়ী এলাকার ট্রলার ঘাট থেকে তাদের আটক করা হয় ।
আটকৃতরা হলেন,উপজেলার নোয়ারাই ইউনিয়নের কুচবাড়ি গ্রামের মো. লিলু মিয়ার পুত্র সুমন (২০), পূর্ব নোয়ারাই গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র রুপন মিয়া (৩৫) ও একই গ্রামের রফিক মিয়ার পুত্র হেলাল মিয়া (৩০) ।
বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান,বিশেষ ক্ষমতা আইনে আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
এএস // আতারা