১৬ অক্টোবর ২০২৩


হবিগঞ্জে চাঁদা দাবি করায় সেই ওসি বরখাস্ত

শেয়ার করুন

মোহাম্মদ শাহ আলম (হবিগঞ্জ) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা ও কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানের জন্য শায়েগঞ্জের ওলিপুরে ৩টি শিল্প কোম্পানির কাছে চিঠি দিয়ে সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি দাবির অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (১৬ অক্টোবর) এই আদেশ এসেছে। এতে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হক কামালকে সাময়ির বরখাস্তের পাশাপাশি রংপুর রেঞ্জে সংযুক্তের আদেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক জানান, শারদীয় দুর্গাপূজা ও কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানের জন্য তিন কোম্পানির কাছে সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। এরপরই হবিগঞ্জের পুলিশ সুপার তিন সদস্যের এই কমিটি গঠন করেন। এতে মো. শামসুল হককে প্রধান করা হয়। গত ১৪ অক্টোবর এই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

আজকের সিলেট / জেকেএস

শেয়ার করুন