নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের বালাগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডট কমের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি লিটন দাস লিকনের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে সিলেট শামসুদ্দিন হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। তার পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। লিটন দাস লিকন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য ছিলেন।
এদিকে, লিটন দাস লিকনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও আজকের সিলেট ডটকমের পরিবারে।
বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি লিটন দাস লিকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আজকের সিলেট ডটকমের প্রধান সম্পাদক সাইফুর তালুকদার, সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, বার্তা সম্পাদক মোজাম্মেল হোসেন রুবেল ও আমিনুল হক সহ সকল প্রতিষ্ঠানটির সকল সাংবাদিকবৃন্দ।