১৮ অক্টোবর ২০২৩


সিকৃবিতে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উদযাপন

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বর্ণাঢ্য আয়োজনে উদযাপন হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন । শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জাতীয় দিবস উদযাপন কমিটির ব্যবস্থাপনায় বুধবার (১৮অক্টোবর) আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু মু্র‌্যাল প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো.জামাল উদ্দিন ভূঞার নেতৃত্বে পুষ্পস্তবকঅর্পণ করা হয়। পরে শেখ রাসেল দিবস ২০২৩ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এছাড়াও দিবসটি উপলক্ষে বিশেষ দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজনসহ
শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এএস // প্রেবি// আতারা

শেয়ার করুন