১৫ অক্টোবর ২০২৩


শিক্ষকদের প্রাপ্য সম্মান দিয়েছে শেখ হাসিনার সরকার : বিশ্বনাথে শফিক চৌধুরী

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। আর সেই শিক্ষকদেরকে প্রাপ্য সম্মান দিয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখা’র সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শিক্ষার হার বৃদ্ধির জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম ৩৭ হাজার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে একটি ঘোষণায় সরকারি করেন।

আওয়ামী লীগের নেতৃত্ব বাংলাদেশ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে উল্লেখ সকরে তিনি বলেন,বিনামূল্যে শিক্ষার্থীদেরকে বছরের শুরুতেই নতুন বই ও উপবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনে শিক্ষকতা পেশায় নারীদের অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি আলা উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সামছু উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, শিক্ষাবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিবিষয়ক সম্পাদক শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সহ সভাপতি করুনা কান্ত দাশ তালুকদার, সাধারণ সম্পাদক গৌছ আলী প্রমুখ ।

এসময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে নৌকার মাঝি মনোনীত করার জোর দাবী জানান।

এএস // কাশেম // আতারা

শেয়ার করুন