৬ সেপ্টেম্বর ২০২৩


মণিপুরী জন্মাষ্টমীর আয়োজনে থাকছেন দুই মেয়র

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সনাতন ধর্মের প্রাণপুরুষ পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব বুধবার। এ উপলক্ষে মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটি ব্যাপক কর্মসূচি হাতে নেয়। আয়োজনের মধ্যে ছিল নগর পরিক্রমা, আরতি, গীতাপাঠ, আলোচনা সভা, নৃত্যানুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ। দিনব্যাপী এই অনুষ্ঠানের দুটি পর্বে উপস্থিত থাারা কথা সিলেটের মেয়র ও নবনির্বাচিত মেয়র দুজনেই।
জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটি দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। নগরীর মাছিমপুর মণিপুরী পাড়ার শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে আয়োজিত এই উৎসবের দুটি পর্বে উপস্থিত থাকছেন সিলেটের মেয়র ও নবনির্বাচিত মেয়র দুজনেই। সকাল সাড়ে ৮ টায় শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ নগর পরিক্রমার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সন্ধ্যা সাড়ে ৭টার আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এছাড়াও শ্রী শ্রী কৃষ্ণের উন্মোৎসব উপলক্ষে পূজার্চ্চনা, আরতি, গীতাপাঠ, নৃত্যানুষ্ঠান, বাসকলীলার আয়োজন করেছে মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটি।

মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটি দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৮টায় শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ নগর পরিক্রমা। বেলা সাড়ে ১১টায় নগরীর মাছিমপুরস্থ শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়ায় পবিত্র গীতা পাঠ। গীতা পাঠ করবেন কাব্য ব্যাকরণ পুরাণতীর্থ শ্রী হেমন্ত কুমার সিংহ পলাশ ও প্রসন্ন কুমার সিংহ। বিকেল সাড়ে ৪টায় নৃত্যানুষ্ঠান। পরিবেশনায় মণিপুরী শিশু ও কিশোর-কিশোরী। সন্ধ্যা সাড়ে ৭টায় সন্ধ্যা আরতি, রাত সাড়ে ৮টায় আলোচনা সভা। বিষয়- যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণ ও মানবধর্ম।

এতে সম্মানিত অতিথি হিসেবে থাকছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী নিরাজ কুমার জয়সওয়াল। মুখ্য আলোচক থাকছেন শ্রীহট্ট শ্রীশ্রী গীতা মন্দিরের আচার্য্য শ্রী বিনীত কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি থাকছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যূঞ্জয় ধর ভোলা, মৌলভীবাজারের কমলগঞ্জস্থ মহারাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যুগেশ্বর চাটার্জ্জী ও স্থানীয় কাউন্সিলর মোস্তাক আহমদ। এছাড়াও রাত সাড়ে ৯টায় বাসক লীলা পরিবেশনায় শ্রীমতি রীনা সিনহা। রাত ১২টা ১ মিনিটে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব স্মরণে দেবালয়ে শঙ্খধ্বনি এবং ঊলুধ্বনি, শ্রীকৃষ্ণের বিশেষ পূজানুষ্ঠান, আরতি ও মহাপ্রসাদ বিতরণ।

পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসবের সকল কর্মসূচিতে সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মণিসেনা সিংহ ও সাধারণ সম্পাদক স্বপন কুমার সিংহ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন