১৪ নভেম্বর ২০২৩


গৃহবধূ পপির ঝুলন্ত লাশ : স্বামী ও ভাসুর আটক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিয়ের দুই মাসের মাথায় স্বামীর বাসায় মিলল এক নববধূর ঝুলন্ত লাশ। সোমবার (১৩ নভেম্বর) সিলেট নগরীর শেখঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহত গৃহবধূ পপি বেগম (২২)। তিনি শাহপরাণ থানাধীন মেজরটিলা শ্যামলী আবাসিক এলাকার অলফু মিয়ার মেয়ে। স্বামী মিঠন মিয়ার সঙ্গে শেখঘাট এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে বসতঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পপিকে দেখতে পেয়ে তাৎক্ষণিক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বামী মিঠন,ভাসুর সোহেল মিয়া এবং পপির বোনজামাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক পপিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে আসেন পপির বাবা ও আত্মীয়স্বজন। পপির পরিবারে পক্ষ থেকে অভিযোগ ওঠে, স্বামীর নির্যাতনে মৃত্যু হয়েছে তার।

এ ঘটনার পরে পপির স্বামী মিঠন মিয়া ও ভাসুর সুহেল মিয়াকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তবে ঘটনার পরে থেকেই পপির বোন জামাই নিখোঁজ রয়েছেন।

পপিরি বাবা অলফু মিয়ার অভিযোগ, আমার মেয়েকে নির্যাতন করা হত। গতকাল আমাদের বাসায় ছিল সে। বিকালে তার স্বামীর বাসায় যায় এবং রাতে আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি। অভিযোগের প্রেক্ষিতে পপির স্বামী ও ভাসুরকে আটক করা করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। আটক দুইজনকে থানায় রাখা হয়েছে।

এএস // আতারা

শেয়ার করুন