৭ অক্টোবর ২০২৩


সিলেট জেলা ইমাম সমিতির কাউন্সিল ও ইমাম সম্মেলন

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক কাউন্সিল ২০২৩-২৬ ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত । শনিবার (৭ অক্টোবর) সকাল ১১টায় নগরীর নির্ভানা ইন হোটেল মিলনায়তনে এ  সম্মেলন অনুষ্ঠিত হয় ।

জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন-এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জালাল উদ্দীন ভুঁইয়ার পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট জেলা পুলিশ সুপার আবদুল্লা আল মামুন ।প্রধান আলোচক হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আবদুল্লা আল মামুন বলেন,স্মার্ট বাংলাদেশ গঠনে মসজিদের ইমাম-খতীবগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি আরও বলেন, ধর্মান্ধতা, জঙ্গিবাদ, মাদকমুক্ত সমাজ বিনির্মাণ ও গুজব প্রতিরোধে ইমামদের বিশেষ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। ইসলাম ও বিজ্ঞানের যোগসূত্রের সঠিক ব্যাখ্যা উপস্থাপনের মাধ্যমে ইমাম সমাজ ধর্মান্ধতাকে রুখে দিতে পারেন।এসময় তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টিতে ইমাম সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান, শাহজালাল ডি ওয়াই কামিল মাদরাসার উপাধক্ষ মাওলানা মুফতী কুতবুল আলম,মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহ মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ইদরিস আহমদ, জেলা বারের সিনিয়র আইনজীবি এডভোকেট মোহাম্মদ আলী, আর্ক রিয়েল স্টেট এর এম ডি মাওলানা দিলওয়ার হোসাইন. সাংবাদিক মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ ।

অনুষ্ঠানে দেড়শতাধিক ইমামের গোপন ব্যালটে প্রদত্ত মতামতের ভিত্তিতে ২০২৩- ২০২৬ সেশনের জন্য মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনকে সভাপতি ও মাওলানা জালাল উদ্দীন ভুঁইয়াকে সেক্রেটারি করে ৪১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করা হয়।

এএস // স.বি // আতারা

শেয়ার করুন