১৮ অক্টোবর ২০২২


ওসমানীনগরে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আর প্রতীক পেয়েই জোর প্রচারণায় নেমেছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা।

জানা গেছে, উপজেলা চেয়ারম্যান পদে দলীয় দুই প্রার্থী এবং একজন স্বতন্ত্র মনোনয়ন জমা দিয়েছিলেন। তাদের মধ্যে আওয়ামী লীগের একক প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি তিনি পেয়েছেন দলীয় প্রতীক (নৌকা)। খেলাফত মজলিসের জেলা কমিটির অর্থ সম্পাদক ছইদুর রহমান চৌধুরী দলীয় প্রতীক (দেয়াল ঘড়ি) এবং স্বতন্ত্রের মোড়কে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পেয়েছেন (ঘোড়া) প্রতিক।

ভইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া (টিয়া পাখি), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী (তালা) প্রতীক, বর্তমান ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া (চশমা) প্রতিক, জুয়েল মিয়া(টিউবওয়েল) প্রতীক, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আখতার আহমদ (বই) প্রতীক, মৌলানা আব্দুল বাছিত (মাইক) প্রতীক, আলী হোসেন রানা (উড়োজাহাজ) প্রতীক, খন্দকার মাসুম আহমদ পেয়েছেন (বৈদ্যুতিক পাখা) প্রতীক ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুছলিমা আক্তার চৌধুরী পেয়েছেন (সেলাই মেশিন) প্রতীক, জানাহার বেগম (কলস) ও ছানারা বেগম পেয়েছেন (ফুটবল) প্রতীক।

শেয়ার করুন