৭ অক্টোবর ২০২৩


ভারী বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : গত কয়েক ঘণ্টার টানা মুষলধারে বৃষ্টির প্রভাব পড়েছে সিলেট নগরীতে। টানা বৃষ্টির ফলে নগরীর বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট ও বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে।বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা।

শুক্রবার দিনভর ছিল থেমে থেমে বৃষ্টি। এর পর দিবাগত রাত ১১টার পর থেকে চলা টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে নগরীর বেশ কয়েকটি এলাকা।

জানা যায়, সিলেট নগরীর কাজল শাহ, উপশহর, শিবগঞ্জ, দরগা মহল্লা, কালীঘাট, বাগবাড়ি, কানিশাইল, লামাপাড়া, লালা দিঘিরপাড়, মাছুদিঘির পাড়সহ বেশ কয়েকটি এলাকার দোকানপাট রাস্তাঘাট ও বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে।

নগরীর বাগবাড়ির সোনারবাংলা আবাসিক এলাকার সাদিকুর রহমান সোহাগ বলেন, টানা বৃষ্টিতে সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় পানি প্রবেশ করেছে। আমার এলাকা বাগবাড়িরও বেশ কয়েকটি দোকানপাট ও বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে আবারও সিলেটে বন্যার আশঙ্কাও রয়েছে।

নগরীর দরগা মহল্লার বাসিন্দা আফরোজ মিয়া বলেন, রাত ৩টার দিকে আমার ঘরে পানি প্রবেশ করেছে। এতে ঘরের আসবাবপত্রসহ বেশ কিছু জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে। আর যেভাবে টানা বৃষ্টি চলছে পানি কোথায় গিয়ে দাঁড়াবে তা এখন বলা মুশকিল।

শেয়ার করুন