৮ নভেম্বর ২০২৩


বিশ্বনাথে মৎস্যচাষির ফাঁদে মেছোবাঘ আটক

শেয়ার করুন

 

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ফাঁদ পেতে মেছোবাঘ আটক করেছেন এক মৎস্য চাষি। মঙ্গলবার (৭ নভেম্বর) পৌরসভার সুড়িরখাল গ্রামের নিজ মৎস্য খামার থেকে বাঘটি আটক করেন চাষি সুয়েব আহমদ।

খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ বাঘটি উদ্ধার করে, সিলেট বনবিভাগকে অবগত করে। পরে বিকাল ৩টায় বন বিভাগের কাছে এটি হস্তান্তর করা হয়।

সুয়েব আহমদ জানান, খামারপাড়ে প্রায়ই মাছের কাটা পড়ে থাকত। দিন দিন কমছিল মাছের সংখ্যা। এছাড়া গ্রামের অনেকের হাঁস-মোরগেরও খুঁজ মিলছে না কয়দিন থেকে।

কিছুদিন পূর্বে এ বাঘটিকে তাড়া করে ছিলেন গ্রামবাসী। গত রাতে আমি আমার খামারপাড়ে মোরগের নাড়িভুরি দিয়ে একটি লোহার ফাঁদ পেতে রাখি। ভোরে গিয়ে দেখি খাঁচাবন্দী হয়েছে মোছোবাঘ।

সিলেট বন বিভাগের পিএম বারিন্দ্র কর বলেন, আটককৃত মেছোবাঘটি আমরা উদ্ধার করে সিলেট খাদিম পাহাড়ে অবমুক্ত করব।

শেয়ার করুন