১৭ সেপ্টেম্বর ২০২২


নবীগঞ্জে বিবিয়ানা নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে নিখোঁজের দুইদিন পর বিবিয়ানা নদী থেকে লিটন মিয়া (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত লিটন মিয়া উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র।

শনিবার সকালে নবীগঞ্জ উপজেলা দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের ভিতর দিয়ে বিবিয়ানা (মরা নদীতে) স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় লিটন মিয়ার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিটন মিয়া ইনাতগঞ্জ বাজারের প্রতিষ্টিত একজন সবজি ব্যবসায়ী। তিনি গত বৃহস্পতিবার রাতে ব্যবসা বন্ধ করে তার বাড়িতে আর ফিরেনি। এবং তার মোবাইল ফোন ও বন্ধ পাওয়া যায়। এতে তাকে না পেয়ে তার পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয়স্বজনদের বাড়ি-ঘরে অনেক খোঁজাখঁজি করে কোথাও লিটনের সন্ধান পাওয়া যায়নি।

শেয়ার করুন