৯ মার্চ ২০২৩
মোঃ ফজলুল হক, ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলার মোড়ল কমিউনিটি সেন্টারে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে উক্ত সভায় সভাপতিত্ব করেন সুনামগন্জের পুলিশ সুপার জনাব ওমর এহসান শাহ্ এবং বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতকের জননন্দিত উপজেলা চেয়ারম্যান জনাব ফজলুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান ও উপজেলা সহকারী ভুমি অফিসার জনাব ইসলাম উদ্দিন।
উক্ত মতবিনিময় সভায় সুনামগন্জের ডিআইজি মহোদয় বলেন সন্ত্রাসীদের কোন পরিচয় নেই ওদের একটাই পরিচয় ওরা সন্ত্রাসী। আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান কাজ হচ্ছে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা। উক্ত সভায় উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান বিশেষ ভাবে তুলে ধরেন সাইফুল হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড যারা সঙগটিত করেছেন তাদের কে দ্রুত আইনের আওতায় আনার জন্য অনুরোধ করেন।এ মতবিনিময় সভায় ছাতকের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবকরা উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন।