৪ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (৫ অক্টোবর) সিলেটে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন (এমপি )। এদিন দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। এদিকে একই দিনে সিলেটে আসবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ (এমপি ) । আজকের সিলেটকে পাঠানো পৃথক দু’টি বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব এনামুল হাবীব ও প্রবাসীকল্যাণ মন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম) আহমদ কবির ।
বিজ্ঞপ্তিতে জানােনো হয়, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ৪ দিনের (৫-৮) সরকারি সফরে ও প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান ৩ দিনের (৫-৭) সফরে সিলেটে আসছেন ।
নিজেদের কর্মসূচি শেষে প্রবাসীকল্যাণ মন্ত্রী শনিবার (৭ অক্টোবর ) রাত ৮ টায় এবং পররাষ্ট্রমন্ত্রী রোববার সকাল ৮ টায় ঢাকায় ফিরে যাবেন ।
এএস // স.বি // আতারা