২৪ এপ্রিল ২০২০
বালাগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের বালাগঞ্জ উপজেলার ৫ নং বালাগঞ্জ ইউনিয়নের কুষারগ্রামে যুক্তরাজ্য ঈস্ট লন্ডন যুবলীগের সংগ্রামী সাধারন সম্পাদক প্রবাসী মতিউর রহমানের অর্থায়নে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন গরীব অসহায় ১০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ১০০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন চরসুবিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল বারী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফিরুজ মিয়া, বালাগঞ্জ উপজেলা ছাএলীগের সাবেক সাধারন সম্পাদক তুহিন মনসুর উপজেলা যুবলীগ নেতা মামুনুর রশিদ মামুন, কুসুম আলী, রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা মঞ্জুর আহমদ, বদরুল আলম ও মুহিবুর রহমান সহ প্রমূখ।