৪ অক্টোবর ২০২৩


র‌্যাব-৯ এর অভিযানে ৭৬ কেজি গাঁজা ও বিদেশি মদ জব্দ : গ্রেফতার ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-৯, সিলেট এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন এলাকা থেকে ৭৬ কেজি গাঁজা ও ২ বোতল বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

র‌্যাব-৯ এর মিডিয়া সেল থেকে বুধবার সকালে এ তথ্য জানানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল ৩ অক্টোবর সকাল আনুমানিক ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৭৬ কেজি গাঁজা এবং ২ বোতল বিদেশী মদ উদ্ধারকরে। পাশপাশি এর সাথে জড়িত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে-ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার মজলিসপুর আমিন পাড়া এলাকার মইদর আলীর ছেলে সফর আলী (৩০) এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন