৬ মার্চ ২০২১


বালাগঞ্জে ৬ ইউনিয়ন বিএনপির কমিটিকে নুর মিয়ার অভিনন্দন

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের নক গঠিত আহবায়ক কমিটির সকল নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আব্দুন নুর (মিয়া)।

এক অভিনন্দন বার্তায় বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের সাবেক এই চেয়ারম্যান বলেন, নব গঠিত আহবায়ক কমিটি সমূহে দলের ত্যাগী ও পরিক্ষিত নেতাদের স্থান দেয়া হয়েছে। নতুন কমিটির গতিশীল নেতৃত্বে আগামী দিনে আন্দোলন সংগ্রাম আরো গতিশীল হবে।

শেয়ার করুন