১৩ ফেব্রুয়ারি ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক শিশির চক্রবর্তী ও উপাধ্যক্ষ অধ্যাপক মুজিবুল হকের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
সোমবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের কার্যালয়ে ডা. আরমান আহমদ শিপলু শুভেচ্ছা বিনিময়কালে বলেন, চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষায় আস্থার নাম সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসক হিসেবে অধ্যাপক শিশির চক্রবর্তী ও অধ্যাপক মুজিবুল হক সুনামের সাথে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষের তত্বাবধানে সেবার মান উন্নততর ও বেগবান হবে।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইঁয়া, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন বকস্ সালাই, ডা. মো: শাহিন আহমদ, ডা. আবুল ফয়েজ আলী আহমেদ, ডা. এ এফ এম কাওকাবুর রহমান, ডা. মাহবুব হোসেন, ডা. সাদমান সাকিব, ডা. এনামুল হাসান লিমন, ডা. শাহরিয়ার আলম, ডা. হোসেন আহমেদ তৌকির, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, তানজিম আহমেদ প্রমুখ।