৪ অক্টোবর ২০২৩


ধর্মপাশায় ৪ হাজার ৫০০ কেজি ভারতীয় চিনিসহ আটক ৪

শেয়ার করুন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের ধর্মপাশায় ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা ৯০ বস্তা ( ৪ হাজার ৫০০ কেজি) আমদানি নিষিদ্ধ চিনি ও ২টি হ্যান্ডট্রলিসহ ৪ চোরাকারবারিকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনুই কুষ্টিবাড়ি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের নাগডরা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে এরশাদ মিয়া (৩৭), মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আবুল কাউছার (৪০), কাইজাহাটি গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে হেলাল মিয়া (৫০) ও ধর্মপাশা সদর ইউনিয়নের ফাতেমা নগর গ্রামের রাজ আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৭)।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন,ওরা কারবারীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পর আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন