১৪ মার্চ ২০২৩


গোয়াইনঘাট মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ১৪ মার্চ বিকাল ৩ টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মুছব্বির আলীর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের
প্রধান অতিথি ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল,সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন এবং অনুষ্ঠানের পক্ষ থেকে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন