২৭ সেপ্টেম্বর ২০২৩


সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জনি কান্ত শর্মা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে সিলেট বিভাগের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট’র নিজস্ব প্রতিবেদক জনি কান্ত শর্মা’র জন্মদিন পালিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর বন্দরবাজারস্থ আজকের সিলেট অফিসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আজকের সিলেট ডটকম’র সম্পাদক শ্রী রজত কান্তি চক্রবর্তী সভাপতিত্বে সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ এর পরিচালনায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সহকর্মীবৃন্দ। বক্তারা জনি কান্ত শর্মা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আজকের সিলেট ডটকম’র নিজস্ব প্রতিবেদক শিপন চন্দ জয়, নিজস্ব প্রতিবেদক এ এইচ ফারুক, স্টাফ ফটোজার্নালিস্ট সোহেল আহমদ প্রমুখ।

এএস // শিপন

শেয়ার করুন