২৭ সেপ্টেম্বর ২০২২


বালাগঞ্জে ৬ টি ইউনিয়নে পদপ্রত্যাশীদের সিভি আহবান সেচ্ছাসেবকদলের

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিনে স্বেচ্ছাসেব দলের পদ প্রত্যাশীদের কাছে সিভি আহবান করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবুল আহমদ জানান, সিলেট জেলা স্বেচ্ছাসেব দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামান ও সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খানের নির্দেশনায় বালাগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আওতাধীন ০৬ টি ইউনিয়নের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে কমিটি গঠন করতে প্রতিটি ইউনিয়নে পদপ্রত্যাশীদের সিভি সংগ্রহ করা হচ্ছে।

তিনি বলেন, সিভির সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সর্বশেষ শিক্ষা সনদ, মামলা সংক্রান্ত কারাবরণ ও নির্যাতন বিবরণ এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ০১ কপি জমা দিতে হবে।

শেয়ার করুন