২৯ মার্চ ২০১৮
আজকের সিলেট টিম : সুনামগঞ্জ পৌরসভা উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ, ছলবে বিকেল ৪টা পর্যন্ত।
সুুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ৪২ হাজার ৩২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটারদের মধ্যে মধ্যে পুরুষ ২১ হাজার ১৪৯, নারী রয়েছেন ২১ হাজার ১৭৩ জন।
জানা যায়, ভোটকেন্দ্রে ২৩ জন প্রিজাইডিং অফিসার, ১১৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২৩৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীদিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই তিন প্রার্থী হলেন- নাদের বখত, দেওয়ান গণিউল সালাদীন ও দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন।
এর মধ্যে নাদের বখত আ.লীগ, সাজাউর রাজা সুমন বিএনপি’র সমর্থনে নির্বাচন করছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন দেওয়ান গণিউল সালাদীন। সালাদীন ও সুমন মরমি কবি হাছন রাজার প্রপৌত্র।
প্রসঙ্গত, সুনামগঞ্জ পৌরসভায় সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর ভোট হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচিত হন আয়ূব বখত জগলুল। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৮৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন। তিনি পেয়েছিলেন ১০ হাজার ৪৮৬ ভোট। তৃতীয়স্থানে ছিলেন বিএনপির প্রার্থী মো. শেরগুল আহমেদ। তিনি পেয়েছিলেন ২ হাজার ৪১৪ ভোট।
(আজকের সিলেট/২৯ মার্চ/ডি/এসটি/ঘ.)