৩ মে ২০২৩
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোগাউড়া গ্রামে শশুর বাড়ির পাশ থেকে ইউসুফ আলী (৩০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ। নিহত ইউসুফ আলী উপজেলার আমতলা গ্রামের মৃত রজব আলী পুত্র।
বুধবার সকালে তার উদ্ধার করে পুলিশ।
স্থানিয় সূত্রে জানা যায়, ইউসুফ ও তার ২য় স্ত্রী আমিনা আত্মীয় সজনের বাড়ীতে ঘুরাতে আসেন। কিছুদিন থেকে স্ত্রী আমিনার সঙ্গে বিভিন্ন বিষয়ে বাকবিতণ্ডা চলছিল। ভোরে স্ত্রী আমিনার ঘরের পাশে ঝুলন্ত অবস্থায় ইউসুফে’র লাশ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন ও লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। লাশ উদ্ধারের বিষটি নিশ্চত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মানিক সরকার।
উল্লেখ্য, ইউসুফে’র শশুর বাড়ির লোকজন আত্মহত্যা বললেও (১ম) স্ত্রী লাইজু আক্তার ও ইউসুফের পরিবার এটাকে ষড়যন্ত্র মূলক হত্যা বলে আজকের সিলেট ডটকম জানান।এ রিপোর্ট লিখা পর্যন্ত এখন ও কোন মামলা হয়নি।