২২ জুন ২০২৩


গোলাপগঞ্জে প্রাক্তন ইউপি সদস্যসহ ৪ জন কারাগারে

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটের গোলাপগঞ্জে পোল্যান্ড প্রবাসীসহ একাধিক লোকজনের উপর হামলার ঘটনায় প্রাক্তন ইউপি সদস্য সেলিম আহমদসহ ৪ জনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বাকী আসামিরা বাইরে থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসীর পরিবার। কারাগারে যাওয়া আসামিরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ রায়গড় দিঘীরপাড় গ্রামের মৃত শওকত আলীর ছেলে প্রাক্তন ইউপি সদস্য সেলিম আহমদ (৫০), তার ভাই এমরান আহমদ (৩০), ফয়াজ আলীর ছেলে জাবেদ আহমদ (১৯) ও সেলিম আহমদের ছেলে সায়েম আহমদ (২০)।

মামলা সূত্রে জানা যায়, প্রাক্তন ইউপি সদস্য সেলিম আহমদ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুর রহিমের কাছে পরাজিত হন। নির্বাচনে পরাজিত হওয়ায় আসামিরা প্রতিপক্ষের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। নির্বাচনের সময় হামলায় আহত শাকিল আহমদ সুমন ও রাজন আহমদ প্রবাসে ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় তারা না কি বিজয়ী আব্দুর রহিমকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন। যে কারণে প্রবাস থেকে কখনো দেশে এলে তাদেরকে প্রাণে হত্যা করবে বলে আসামিরা হুমকি দিয়ে আসছিল।

সম্প্রতি আসামিদের হামলায় আহত শাকিল আহমদ সুমন ও রাজন আহমদ দেশে আসেন। তারা দেশে আসার পর গত ২৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে প্রবাসী রাজন আহমদকে একা পেয়ে তার উপর হামলা চালায় আসামিরা। এসময় রাহাত প্রবাসী রাজন আহমদকে ঢাকাদক্ষিণ বাজারে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেন। রাজন আহমদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হামলার খবর পেয়ে আহত রাজন আহমদকে উদ্ধার করার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসলে বাকিরা আসামীদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। তারা বাড়ি থেকে বের হয়ে ঢাকাদক্ষিণ বাজারে যাওয়ার সময় পথিমধ্যে আসামিরা তাদের বাড়ির সামনে আহত বাকিদের পেয়ে তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুনরায় হামলা চালায়।

হামলায় তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করেন আসামিরা। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়। হামলার ঘটনায় পোল্যান্ড প্রবাসীসহ ৫ জন আহত হন।

এ ঘটনায় মামলা হলে মঙ্গলবার সিলেটের নিম্ন আদালতে আসামিরা জামিন চাইতে গেলে বিজ্ঞ আদালত ৪ জন আসামির জামিন নামঞ্জুর কওে জেলহাজতে প্রেরণ করেন।

শেয়ার করুন