২০ সেপ্টেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট :
নীতিমালা চূড়ান্ত করে প্রকৃত চালক-মালিকদের মধ্যে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবিতে মিছিল -সমাবেশ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং রিকশা -ব্যাটারিরিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখা। বুধবার (২০সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরের আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনষ্ঠিত হয়। পরে বিআরটিএ সিলেট সহকারী পরিচালক বরাবর নামের তালিকা প্রদান করা হয়।
সমাবেশে বক্তব্য পেশ করেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সংগ্রাম পরিষদের সহসভাপতি শহীদ মিয়া, ইয়াছিন আহমদ, এরশাদ মিয়া, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, নুরুল ইসলাম আনোয়ার হোসেন কুটি,বিলাল হোসেন, ইউসুফ মিয়া, মোহসীন আহমদ, সেলিম আহমেদ, আফজাল হোসেন, আবদুল্লাহ পারভেজ, কাওছার আহমদ,রাকিব, সুমন মিয়া, রমজান আলী, আফজাল,মিন্টু যাদব, ফখরুল ইসলাম, প্রমুখ।
রিকশা -ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তাগণ বলেন, সংগ্রাম পরিষদ গত ১০ বছর নীতিমালা প্রণয়ন ও আধুনিকায়নকরণ করে ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন ও লাইসেন্স প্রদানের দাবিতে অব্যাহত আন্দোলন সংগ্রাম পরিচালনা করে আসছে। দীর্ঘ আন্দোলনের চাপে সরকার ইতোমধ্যে খসড়া নীতিমালা চূড়ান্ত করলেও তা চূড়ান্ত করতে গড়িমসি করছে।
সারাদেশে ৫০ লাখ মানুষ ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবহানে যুক্ত আছে উল্লেখ করে তারা বলেন, কিস্তি করে, জমি বন্ধক রেখে, পুলিশি নির্যাতন, অবৈধ চাঁদাবাজি মোকাবিলা করে ৫০ লাখ মানুষ বছরে দেশের জাতীয় অর্থনীতিতে প্রায় ২ লাখ কোটি টাকার অবদান রাখছে। তারা কোন প্রণোদোনা বা সরকারি সহায়তা ছাড়াই আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছে।
এএস // আতারা